1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সরকার বন্দুকের নলে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভিসা স্যাংশন কাউকে উদ্দেশ্য করে দেয়া হয়নি। এটা একটা সুন্দর নির্বাচনের জন্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, সরকার কোনো মাসল ম্যান (পেশি শক্তি) বা বন্দুকের নলে বিশ্বাস করে না।
সরকারও চায় একটা সুষ্ঠু নির্বাচন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক পাড়ায় সিকিউরিটির ব্যাঘাত বিষয়ে জানতে চেয়েছেন পিটার হাস। যে চার অ্যাম্বাসিতে সিকিউরিটি দেয়া হতো সেটা তাদের জন্য অতিরিক্ত সিকিউরিটি ছিল। এখন যদি কেউ নিতে চায় তাহলে আলাদা পারিশ্রমিকের ভিত্তিতে নিতে হবে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে মৌখিক একটা আবেদন করা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যদি রোড সিকিউরিটি কোনো দেশ নিতে চায় পে করেই নিতে হবে। অন্য দেশ চাইলেও নিতে পারে।

সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে সরকার শুভেচ্ছা জানিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ, সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই নির্বাচনে জিততে চায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park