1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রবাসী সমাজসেবী জাবেদ উদ্দিনকে মৌলভীবাজার জেলা সমিতির সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী, Moulvibazar District Society USA Inc. এর সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা’র স্থায়ী কার্যালয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বর্ষীয়ান সামাজিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা’র অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সচিব আবদুল কাদির মাহমুদ এবং সঞ্চালনা করেন সমিতির অন্যতম সহ-সভাপতি এড মোঃ জসিম উদ্দিন আহমেদ।

এসময় সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথির হাতে পুষ্পস্তবক তুলে দেন সিলেটের সামাজিক অঙ্গনের প্রিয় মুখ, সমিতির মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সীমা করিম। জাবেদ উদ্দিনকে সমিতির ‘উত্তরীয়’ পরিয়ে সম্মানিত করেন সভার সভাপতি, বয়োজ্যেষ্ঠ সমাজচিন্তক, সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট তবারক হোসাইন।

মোঃ জাবেদ উদ্দিন তাঁর বক্তব্যে মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা’র শিক্ষা ট্রাস্ট সমৃদ্ধ করার বিষয় সহ অন্যান্য সেবামূলক কাজে সমিতিকে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আমেরিকায় মোঃ জাবেদ উদ্দিন এর নিরলস সমাজ সেবামূলক কাজের ভূঁয়সী প্রশংসা করেন এবং সমিতির ‘Moulvibazar District Society USA Inc. এর সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান ব্যবস্থাপনার জন্য এড মোঃ জসিম উদ্দিন আহমেদ এবং দপ্তর সম্পাদক মাহবুব মোরশেদ ইমনকে এবং সভাকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত নির্বাহী পরিষদের সকল সদস্য ও অতিথিদেরকে জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন আবদুল কাদির মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park