1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অজ্ঞান পার্টি চক্রের ৩ সদস্য আটক

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) । এ সময় তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট ও তিন প্যাকেট ক্রিম বিস্কুট জব্দ করা হয়।

আটকরা হলেন আবদুল মান্নান (২২), হাবিবুল্লাহ (৫৫) ও রেজাউল করিম (৩০)।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (১৪ জুন) র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে অজ্ঞান পার্টি চক্রের তিন সদস্যকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক ব্যক্তিরা অজ্ঞান পার্টি চক্রের সক্রিয় সদস্য স্বীকার করেছেন। এই চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীর ছদ্মবেশে দূরপাল্লার পরিবহন বাসে ওঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন। কৌশলে চেতনানাশক ওষুধ মিশ্রিত বিস্কুট বা পানি পান করিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করবে বিধায় তারা পুনরায় সাধারণ মানুষকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুট করার পরিকল্পনা করে আসছিলেন।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park