1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২২৬ বার পঠিত
  1. সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। এতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ। তাছাড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান। অপরদিকে ১০-১৬ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস এবং ১৭-২০ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রসেস সার্ভার মনজু মিয়া।
    বুধবার (১৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি শ্রেষ্ঠ কর্মকর্তা এবং কর্মচারীদের হাতে স্মারক ও সনদপত্র তুলে দেন।
    পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীনসহ সুনামগঞ্জ সদর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park