1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

চরমোনাই দরবার শরীফে গাজীপুরের জাহাঙ্গীর আলম

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২১২ বার পঠিত

স্টাফ রিপোর্টার 

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে খোঁজ খবর নিয়েছেন। ঘন্টাখানেক সময় সেখানে অবস্থান করে আবার তিনি গাজীপুরের দিকে ফিরে যান।

এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, গত রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান।

জাহাঙ্গীর আলম বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করীম একান্তে কথা বলেছেন।

তাদের মধ্যে কি বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশল বিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি আবার চলে গেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park