1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ১০ জুয়াড়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৪২ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে জুয়া খেলার সামগ্রী সহ ১০ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাইফুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ একদল পুলিশ ১৬ ই জুন রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রসুলগঞ্জ বাজার এলাকার জনৈক সায়েদ মিয়ার বাসস বাড়ীর পশ্চিমে আব্দুল ওদুদের টিনের ঘরে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় একই উপজেলার রসুলগঞ্জ বাজার নিবাসী মৃত আব্দুল খালিক এর ছেলে জুয়াড়ী মোঃ সুজন মিয়া (৩৫), দড়িকুঞ্জপুর গ্রাম নিবাসী মৃত শরিয়ত খাঁন এর ছেলে মোঃ এলেমান খাঁন (৪৫), আধুয়া গ্রাম নিবাসী মৃত প্রফুল্ল দের ছেলে লিমন দে (২৭), দড়িকুঞ্জনপুর গ্রাম নিবাসী মৃত আব্দুল মনাফ এর ছেলে আজাদ আলী (৫০), মৃত ছমক আলীর ছেলে সোনা মিয়া (৪২), মৃত আব্দুল মনাফ এর ছেলে রুকন মিয়া (৪০), মৃত আব্দুল গফুর ওরফে কুদ্দুছ ড্রাইভার এর ছেলে সায়েদ মিয়া (৩০), মোঃ আইনুল হক এর ছেলে বাচ্চু মিয়া (৩৮), ছাতক উপজেলার বসন্তপুর গ্রাম নিবাসী ইয়াা আলীর ছেলে সুমন আহমেদ (২৮) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা মান্দারকান্দী রামপুর গ্রাম নিবাসী মৃত কুদরত মিয়ার ছেলে বর্তমানে জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজারে বসবাসকারী আব্দুল ওদুদ (৩২) কে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত তাস ১০৪ টি ও নগদ ১৮ হাজার ৪ শত ৫০ টাকা জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১৭ ই জুন রোজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park