1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মেঘনায় গনসংযোগ করেছেন খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ মতিন খান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

সাকিব হোসেইন, তিতাস-দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে মাঠে থাকতে তৃণমূল নেতাকর্মী, সর্মথক ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মোটরসাইকেল ও মাইক্রো বাসের বহর নিয়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের মেঘনা উপজেলার মানিকাচর বাজার, সেননগর বাজার, আলীপুর বাজার ও চন্দনপুর বাজারে গনসংযোগ করেন মতিন খান। তিনি এই আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। তার এই গণসংযোগে উজ্জীবিত হয়ে উঠছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

এসময় গনসংযোগে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হুমায়ন কবির, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা: মাহফুজ, বড়কান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর সাত্তার তপু, শাহআলম, গোলাম মোস্তফাসহ হোমনা, মেঘনা ও তিতাস উপজেলার বিএনপির সহস্রাধিক বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

গণসংযোগে নেতা-কর্মীদের উদ্দেশে আব্দুল মতিন খান বলেন, কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনটি ছিলো বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের আসন। এটিকে পুনরুদ্ধার করতে এবং তৃনমুল নেতাকর্মীদেরকে শক্তিশালী করার লক্ষে শহীদ জিয়ার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। যদি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তাহলে এই আসন থেকে আমি মনোনয়ন চাইবো, মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে আপনাদের সকলকে নিয়ে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park