1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বিএনপির এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা এবং ওয়ারেন্ট আছে তাদেরকেই ধরা হচ্ছে।

বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গতকাল সকালে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন- একতরফা সিটি নির্বাচন ঘোষণার পর সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে। ফরমায়েশি রায় দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দেয়া হচ্ছে। ঢাকাতে এরইমধ্যে পনেরোশো মামলা দেয়া হচ্ছে। খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবারো সাজা দেয়ার অপচেষ্টা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park