1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

ঝিনাইদহে খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে সার ও বীজ বিতরন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ-নবী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার জুনাইদ হাবীব।

এসময় সদর উপজেলার ১৭টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক ১৭’শ ৫০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়। সুবিধাভোগী কৃষকদের মাঝে সর্বমোট ৮.৭৫ মেট্রিক টন বীজ ও ৩৫ মেট্রিক টন সার দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park