1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং মিশিয়ে আইসক্রিম তৈরি, প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

 স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি করছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে  আইসক্রিম তৈরির মূল উপাদান সংরক্ষণ করে রাখে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে আইসক্রিম তৈরির কর্মীদের নেই কোনো ফিটনেস সার্টিফিকেট। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেসি সুপার আইসক্রিম প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park