1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাজেকে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দিতে হেলিকপ্টারে গেল মেডিকেল টিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

 রাঙ্গামাটি প্রতিনিধিঃ 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাড়ায় ডায়রিয়ায় প্রকোপ দেখা দিয়েছে। লংথিয়ান পাড়া ও আশপাশের বিভিন্ন গ্রামে নারী, শিশু, বয়োজ্যেষ্ঠরা অর্ধশতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত।

গতকাল বুধবার সকাল ও দুপুরে সাজেক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের দুর্গম লংথিয়ান পাড়া এলাকায় ডায়রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে।মৃতরা হলেন- ওই এলাকার গবতি বালা ত্রিপুরা (৫০) ও দরুং ত্রিপুরা (৬০)। অন্য আক্রান্তরা আশপাশের গ্রামের বাসিন্দা।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়া ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীসহ দু’জন মৃত্যুবরণ করেন। এর পরপরই উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল টিম গঠনের পাশাপাশি ঔষধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়।

সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে বৃহস্পতিবার (৮ জুন) দুপর ২টায় সাজেকের শিয়ালদহ এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে। এ টিমে রয়েছে সেনাবাহিনীর ৫ ফিল্ড এম্বুলেন্সের একজন ক্যাপ্টেন মেডিকেল অফিসার ও বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম। হাঁটার পথ ছাড়া বিকল্প নেই। মূলত খাবার পানি থেকে এই রোগ ছড়াচ্ছে।সেনাবাহিনীর হেলিকপ্টারে মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে। আশাকরি দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park