1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শুক্রবার (৯ জুন) বিকেল ৫টায় জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংস্কৃতিক সংগঠক, কর্মী ও শিল্পীবৃন্দ অংশ নেয়।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক দেলওয়ার হোসেন মিন্টু`র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান বঙ্গবিপ্লবের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. শরীফ, ফয়েজ আহাম্মেদ, আলাউদ্দিন সুজন, জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী শাখার সহসভাপতি ফয়জুল ইসলাম জাহান, লোক সংস্কৃতি নোয়াখালীর শাখার সম্পাদক রোমানা ইসলাম, রিদম শিল্পী গোষ্ঠীর সভাপতি আনোয়ারুল আজিম জনি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নোয়াখালীর সংগঠক মুলতানুর রহমান মান্না প্রমূখ।

বক্তারা জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে বলেন, একটি দেশ চিন্তা চেতনায় উন্নত শিখরে পৌঁছাতে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার বিভিন্ন সময়ে সংস্কৃতির বিকাশে নানাভাবে সহযোগিতা করে আসছে। কিন্তু তা আধুনিক যুগে প্রয়োজনের তুলনায় কম। তাই অবহেলিত সংস্কৃতি খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করে সংস্কৃতির কর্মীদের প্রত্যাশা পূরণ বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park