1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে দু’পক্ষের বিরোধ গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৪৩ বার পঠিত

 

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

 

জগন্নাথপুরের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বলবল গ্রামের আব্দুস ছত্তার পক্ষ ও লিয়াকত মিয়া পক্ষের লোকজন এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি বিষয়টি থানা ও আদালত পর্যন্ত পৌছে। অবশেষে গ্রাম্য পঞ্চায়েত এর মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত আবুল মিয়ার স্ত্রী জয়মালার বসত বাড়ীর আঙ্গিনা দিয়ে একই গ্রাম নিবাসী পার্শ্ববর্তী বাড়ীর লিয়াকত মিয়ার লোকজন এর যাতায়াতকে কেন্দ্র করে ২৭ মে সকাল প্রায় ১১ ঘটিকার সময় আব্দুস ছত্তার পক্ষের জয়মালার মেয়ের জামাই সাইনুল হক এর সাথে লিয়াকত মিয়া পক্ষের আনছার মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে -শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের পূর্ব পার্শ্বে আমন জমিতে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ১৬ জন আহত হন। তমধ্যে গুরুতর আহত সেলিনা বেগম (৪০), আব্দুস সোবহান (৬০), আকাশ (১৭) ও সায়েল মিয়া(১৬) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে চিকিৎসা নেন। সংঘর্ষে খবর পেয়ে তাৎক্ষণিক জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবং সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র- শস্ত্র উদ্ধার করার পাশা-পাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরদিন ২৮ শে মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে এবং আসামীরা জামিনে মুক্তি পেয়ে বাড়ী ফিরে আসে। এনিয়ে আব্দুস ছত্তার পক্ষ আর লিয়াকত মিয়া পক্ষের মধ্যে মৌন উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় এই বিরোধ মীমাংসার লক্ষে ১২ ই জুন রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার ১ং কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্র পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়ার সভাপতিত্বে গ্রাম্য পঞ্চায়েত অনুষ্ঠিত হয়ে এই বিরোধ মীমাংসা হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এই পঞ্চায়েতের মাধ্যমে লিয়াকত মিয়া পক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লিয়াকত মিয়া এই জরিমানা মেনে নিয়েছেন।
এই পঞ্চায়েতে উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সালিসি ব্যাক্তি মোঃ আব্দুন নূর, মোঃ কুতুবউদ্দিন,মোঃ চন্দন মিয়া, মোঃ জমির আলী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ গোলাব আলী, মোঃ ছবারক আলী, মোঃ ছৈল মিয়া, বাদসা মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল কাইয়ূম,মেম্বার মোঃ মসিক মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, জসীমউদ্দিন, মাষ্টার মোঃ মিজানুর রহমান, আজিজুল হক আজিবুল, মোঃ শুকুর আলী, নুরুজ্জামান ও আসিক মিয়া প্রমূখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park