1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দোয়ারাবাজারে নববধূর রহস্যজনক মৃ*ত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে হামিদা আক্তার (২১) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিজ শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। মেহেদির রং না মুছতেই অকালে ঝরে গেলো একটি তাজা প্রাণ। আর অস্বাভাবিক এ মৃত্যুকে রহস্যজনক বলে এলাকায় কানাঘুষা চলছে। রহস্যময় এ মৃত্যু নিয়ে দ্বিমুখী বক্তব্য শোনা যাচ্ছে।

গতকাল সোমবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার মান্নারগাও ইউনিয়নের উলুকান্দি গ্রামে নিহতের স্বামীর বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত নববধূ হামিদা আক্তার ওই গ্রামের আব্দুল করিমের ছেলে পাবেল রহমানের সহধর্মিণী। মাত্র মাস খানেক আগে বিয়ের পীড়িতে বসেন ওই নব দম্পতি।

এদিকে, খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park