1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নদীভর্তি কচুরিপানা, ঝুঁকিতে সেতু

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর একাংশ কচুরিপানায় ভর্তি রয়েছে। নদীতে আসা পানির চাপে কচুরিপানাগুলো রীতিমতো স্তুপ হয়ে দেবে আছে। অনেককে নদীতে থাকা কচুরিপানার স্তুপের উপর দিয়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। কচুরিপানার এমন ভারি স্তুপ আটকে আছে শহীদ মিনার এলাকায় নদীতে থাকা ছোট সেতুর পিলাগুলোতে। কচুরিপানা ও পানির চাপে সেতুর পিলার ভেঙে ধসের ঝুঁকি রয়েছে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এছাড়া নদীতে পানি আসলেও এসব কচুরিপানার কারণে নৌকা চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৭ জুন) এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, পৌরসভার পক্ষ থেকে নদীর কচুরিপানা সরানোর কাজ চলছে। তবে কচুরিপানাগুলো স্তুপ হয়ে যাওয়ায় সরানো কঠিন হয়ে পড়েছে। তবুও কাজ চলছে।

শ্রমিকরা স্তুপের উপরে বসে কেটে কেটে সরিয়ে দিচ্ছেন। আশা করছি, অচিরেই নদীতে আর কচুরিপানা থাকবে না। পরে নৌকা চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park