1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অবহেলিত চরাঞ্চলে মানুষের পাশে জনপ্রতিনিধি কেউ নেই। 

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৮৬ বার পঠিত
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি ( সিরাজগন্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অন্তঃগত ঘোরজান ইউনিয়নের ফুলহারা, মুরাদপুর, চর ধীতপুর, কৈরট সহ ৪-৫ টি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ৫-৬ কি:মি: এলাকা।
যমুনা নদীর পানি বাড়ায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান  আবাদি জমি। ভাঙ্গনের কারণে নিজের শেষ আশ্রয় টুকু যেন রক্ষা করতে পারছে না।
 নদী ভাঙ্গনের বিষয়ে জানতে চাইলে এলাকাবাসী জানান, ৩০ থেকে ৪০ হাজার মানুষের বসবাস এই অঞ্চলে। আমরা নদী ভাঙ্গনের শিকার, আমাদের ঘরবাড়ি জমি জমা শিক্ষা প্রতিষ্ঠান প্রায় নদীর গর্ভে চলে গেছে। এখন আমরা নিঃস্ব, আমাদের দেখার যেন কেউ নেই। আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি কিন্তু জমি নদীর গর্ভে চলে গেছে, আমাদের তেমন কিছু নেই স্বপ্নের শেষ আশ্রয়টুকু ছাড়া।
এলাকাবাসী আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সকল জায়গায় উন্নয়ন হলেও আমাদের অবহেলিত চর অঞ্চলের  কোন উন্নয়ন হয়নি। আমাদের এমপি সাহেব,উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও অন্যান্য জন প্রতিনিধিরা শুধু ভোটের সময় আশ্বাস দেন আপনাদের এই অঞ্চলকে আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা করব, গ্রাম হবে শহর এগুলো বলে কাজের বেলা কিছুই না।
আমরা অবহেলিত অঞ্চলের মানুষেরা চাই আমাদের একটি স্থায়ীবাধ হোক । আমাদের স্বপ্নের  শেষ আশ্রয়টুকু নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি এটাই আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park