1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে সেমিনার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৯২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গোপালগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ। সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আতিকুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মো. খালিদ হোসেন সরদার, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, কাউন্সিলর আলিমুজ্জামান বিটু ও স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহে আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।  সেমিনারে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সমাজসেবা অধিদপ্তর গোপালগঞ্জে ৪টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলো হলো- কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, আমিন শীপ, প্রফেসিয়েণসি ইণ ইংলিশ কমিউনিকেশন। এখান থেকে প্রায় ৫ হাজার ২শ’ জন প্রশিক্ষণ গ্রহণ করেছে। দক্ষতা উন্নয়নে সেমিনারে অংশগ্রহণকারীরা যেসব গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তা দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park