1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গাবতলীতে পাঁচ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ, ১২ বিঘা জমি দখলমুক্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী বেড়িবাঁধের ভূমির আরশীনগর জামে মসজিদ থেকে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করে প্রায় ১২ বিঘার বেশি জমি দখলমুক্ত করা হয়েছে।

এছাড়াও অভিযানকালে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অভিযানে জব্দ করা মালামাল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নিরীক্ষা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম বলেন, এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। বিভিন্ন সময় তাদের নোটিশ দিলেও তারা সাড়া দেয়নি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানা এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করে প্রায় বারো বিঘা জমি দখলমুক্ত করেছি। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park