1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বাল্য বিবাহ : সুবর্ণচরে কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ 

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতেই এ জরিমানা করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিন চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা।

অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর (৫৫) উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে।

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চর বাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) সাথে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ৫টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন করে বর-কনে চলে যায়। এ সময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজী মোশাররফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park