
স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দুপুরে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার জেসি সুপার আইসক্রিম কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি করছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির মূল উপাদান সংরক্ষণ করে রাখে।
এছাড়া প্রতিষ্ঠানটিতে আইসক্রিম তৈরির কর্মীদের নেই কোনো ফিটনেস সার্টিফিকেট। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেসি সুপার আইসক্রিম প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।