1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তাহিরপুরে বাড়ছে পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

  • আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৬৩৭ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

চার দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার সীমান্ত ঘেঁষা যাদুকাটা নদীর পানি ৬ সে.মিটার বেড়েছে। সেই সাথে পাটলাই নদীর পানি বেড়েছে ৫.০৪ সে.মিটার। তবে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ২.০৫ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।
গেল বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে।
সেই সাথে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে এভাবে পানি বাড়তে থাকলে দু-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের ব্যবসায়ী শাহ মোঃ মহসিন বলেন বলেন, ‘বন্যার পানিতে আনোয়ারপুরের সড়ক ডুবে গেছে। সুনামগঞ্জ শহরের সঙ্গে উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।’
উপজেলার বালিজুরী গ্রামের হাসান আহমেদ বলেন, ‘গত ৩-৪ দিনের বৃষ্টিপাতে হাওরসহ সবজায়গায় পানি বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা হতে পারে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ‘টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park