1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বেলকুচিতে বাড়ি ঘর ভাংচুর, মারপিট করে ১০ লক্ষ্য টাকা ৫ ভরি স্বর্ণ ৪ শত পিচ তাঁতের শাড়ি কাপড় ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শেরনগর গ্রামে সন্ত্রাসী কায়দায় বেলাল সেখের বাড়ি ঘর ভাংচুর ও মারপিট করে হাত ভেঙ্গে ১০ লক্ষ্য টাকা ৫ ভরি স্বর্ণ ৪শত পিচ তাঁতের শাড়ি কাপড় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শালদাইড় গ্রামের মতিন সরকারের ছেলে ওলি সরকার ও তার সহযোগী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে।
সহযোগিরা হলো শেরনগর গ্রামের মৃত নিবারন সরকারের ছেলে হাবিব সরকার, শহিদ সরকারের ছেলে শাহালী সরকার, আব্দুল মজিদ সেখের ছেলে আলমগীর হোসেন।
মঙ্গলবার সকালে ২০শে জুন এ ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে।
এ ঘটনায় বেলাল হোসেন বাদি হয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, পরে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা করেছেন বলে জানা যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তাঁত ফ্যাক্টরী ভাংচুর ও ঘরের ওয়াল ভাংচুর সহ ঘরের ভিতরে ঢুকে শুকেজ, ট্রাং ওয়ারড্রব ও অন্যান্য জিনিস পত্র ভাংচুর করে সেই সাথে ধানের বস্তা কুপিয়ে করেছে বেহাল অবস্থা।
ভুক্তভোগী বেলাল হোসেন জানান, বাড়ির জমি মাপাকে কেন্দ্র করে তাদের জমি নাকি আমাদের বাড়িতে আছে এই অভিযোগে আমাকে ও আমার স্ত্রী রাজিয়া খাতুনকে মারপিট করে হাত ভেঙ্গে দিয়েছে। সেই সাথে আমার বাড়ির পাশে একটি জমি ক্রয়ের জন্য ঘরে রাখা ১০ লক্ষ্য টাকা ৫ ভরি স্বর্ন ৪ শত পিচ তাঁতের শাড়ি কাপড় ছিনিয়ে নিয়েছে ওলি সরকার ও তার গুন্ডা বাহিনী।
ভাংচুর বিষয়ে ওলি সরকারের সাথে যোগাযোগ করতে গেলে তাকে খুজে পাওয়া যায়নি। বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান, ভাংচুর ও মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park