1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পটুয়াখালীতে চরবাংলার ভূমিহীন নারী- পুরুষের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ।

  • আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি:

পটুয়াখালীতে চরের সরকারী খাস জমি বন্দোবস্তো পাওয়ার দাবীতে কৃষক মজুর সংহতির ব্যানারে চর বাংলার ৩২০ ভূমিহীন  পরিবারের সদস্যদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও  জেলা প্রশাসকের কাছে তারা স্মারকলিপি পেশ ও বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে ১ কিঃ মিঃ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে ভূমিহীন নারী- পুরুষ সদস্যরা। পরে জেলা প্রশাসকের কাছে চরবাংলার ভূমিহীন ৩২০ পরিবারে মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেশ করেন সংহতির নেতৃবৃন্দরা।
মানববন্ধন পালনকালে  উক্ত দাবীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক- মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, সহ-সভাপতি এস এম আমজাদ হোসেন, সদস্য রুবিনা ইয়াসমিন, গলাচিপা উপজেলা শাখা কৃষক- মজুর  সংহতির আহবায়ক মোঃ সিরাজ খান, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন হাওলাদার, সাকিবুল ইসলাম শাফিন, সালমা বেগম প্রমুখ।
এ সময় কন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন একশ্রেনীর প্রভাবশালী ভূমি চক্র ভূয়া চর্চা ম্যাপ করে খাস জমি দখল করার পায়তারা করছেন। তিনি এ ব্যাপারটা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবী করেন।  উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চরবাংলা চরের দুই শতাধিক ভূমিহীন নারী- পুরুষ অংশগ্রহন করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park