1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুমকিতে সেই গৃহবধু হালিমা আক্তার মীমের গায়ে আগুন লাগিয়ে  দেয়া ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৩০ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে আগুনে পুড়ে গৃহবধূ হালিমা আক্তার মীমকে (২২) হত্যা মামলায় আরিফ সিকদার (৩০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ উপজেলার কার্তিকপাশা গ্রামের হামেদ সিকদারের ছেলে।

গত ৮ জুন দুমকীর নতুন বাজার এলাকার ভাড়া বাসা থেকে গৃহবধূ হালিমা আক্তার মীমসহ তার ছয় মাস বয়সী শিশুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দগ্ধদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এদিকে চিকিৎসাধীন শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় নিহত গৃহবধূর মামা ওমর ফারুক বাদী হয়ে ওই গৃহবধূর শাশুড়ির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

বিষয়টি জানতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park