1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৪২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর পরিচালনায় সরকারি ভাবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ – ৩ আসন এর সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া ও জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
বীজ ও রাসায়নিক সার বিতরণ সম্পর্কে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা একান্ত আলাপকালে আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সরকারি ভাবে বিনামূল্যে দরিদ্র ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ২৬০০ কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিওপি সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ ১ শত জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে সার ও বীজ দেওয়া বিতরণ সম্পন্ন করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park