1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজং উপজেলা ছাত্রলীগ থেকে ফরহাদ হোসেন ইমনকে বহিস্কার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৩৬০ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অর্থ জালিয়াতি মামলায় কারাগারে থাকা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে বহিস্কার করা হয়েছে।
গত সোমবার (২৯ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমনকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।
উল্লেখ, ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সাদনিন ফেব্রিক্স এর কর্ণধার সোহেল আহমেদের পক্ষে  আনোয়ার হোসেন রিয়েলের দায়ের করা অর্থ জালিয়াতি মামলায় (১০৪৯/২২) বিক্রমপুর ফ্যাশন হাউজের কর্ণধার লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন গত রবিবার (২৮ মে) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আগাম জামিন চাইলে ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাত্রলীগ নেতা ইমন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের রাণীগাঁও গ্রামের মো. জলিল বয়াতির ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারেরয়েছে।#
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park