1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড় সুগার মিলের ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সুগার মিলের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ পাওনা টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল , মহাসড়ক অবরোধ ও সমাবেশ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। বুধবার ( ৭ জুন ) সকালে সুগার মিল শ্রমিক কর্মচারীদের অফিস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরা হয়। মিছিলটি সুগার মিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা। সমাবেশে পঞ্চগড় সুগার মিলের অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি, মোঃ নাইবুল হক, সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ, অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক ফেরদৌস ইমাম সহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, পঞ্চগড় সুগার মিলে ২৬৭ জন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীর ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। চাকুরি জীবন শেষ করলেও আজ পর্যন্ত গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের শতভাগ টাকা তারা পায়নি। এতে করে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সমাবেশে অবিলম্বে বকেয়া টাকা পরিশোধ করার জোর দাবী জানানো হয়। পরে বিক্ষোভ সমাবেশ শেষে পঞ্চগড় সুগার মিল কর্তৃপক্ষের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।এবিষয়ে পঞ্চগড় সুগারমিল এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম বলেন, উদ্বোধন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park