1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের পৃথক গ্রামে ছাত্র ও ছাত্রী আত্মহত্যা করেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৫৭৮ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের খাসিলা গ্রামে অজুফা(১৬) নামক এক ছাত্রী ও হাছন ফাতেমাপুর গ্রামে ছাব্বির(১৫) নামক এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত খাসিলা(পশ্চিমপাড়া) গ্রাম নিবাসী গিয়াস উদ্দিন এর মেয়ে স্থানীয় একটি শিক্ষাঙ্গনের ৯ম শ্রেণীর ছাত্রী অজুফা বেগম(১৬) আজ ২৭ শে জুন রোজ মঙ্গলবার দুপুর প্রায় ১২ ঘটিকার দিকে পরিবারের অগোচরে নিজ বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অলক দাস সহ একদল পুলিশ বিকাল ৪ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসেন। মরদেহ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চুয়ারীতে রাখা হয়েছে। আগামীকাল ২৮ শে জুন লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসীম উদ্দিন মিন্টু।
এদিকে ২৭ শে জুন রোজ মঙ্গলবার দুপুর অনুমান ১১ ঘটিকার দিকে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হাছন ফাতেমাপুর গ্রাম নিবাসী ফেরৌস মিয়া’র ছেলে স্থানীয় শিক্ষাঙ্গনের ৮ম শ্রেণির ছাত্র ছাব্বির আহমদ (১৫)কে গলায় গামছা দিয়ে বসত ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয় । খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই সাইফুদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ বিকাল ২ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছে ছাব্বির আহমদ (১৫) এর মরদেহ উদ্ধার করার পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park